বরিশালে ৪৪০ পিস ইয়াবাসহ আটক ২

বরিশালে ৪৪০ পিস ইয়াবাসহ আটক ২

বরিশালে ৪৪০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) ভোররাত্র নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- গলাচিপার মৃত হেলাল প্যাদার  ছেলে মোঃ ওহিদুল ইসলাম (২০), দুমকির মোঃ আমির হোসেনের ছেলে মোঃ জাহিদ হোসেন (২০)। তারা দুজনেই ঢাকা কলেজের ইংরেজী বিভাগের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *