বরিশাল সাগরদী এলাকায় ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ২, আহত ৪

বরিশাল সাগরদী এলাকায় ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে নিহত ২, আহত ৪

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

বরিশাল নগরীর সাগরদী এলাকায় ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মাহেন্দ্র চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা দু’জন সম্পর্কে মা-ছেলে বলে যানা গেছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর সাগরদী ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক (বরিশাল মেট্রো ড-১১-০০৪২) রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। একই সময় রূপাতলী থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী মাহেন্দ্র (বরিশাল থ-১১-০০১৭) লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলো।

পথিমধ্যে সাগরদী ব্রিজের ঢালে ট্রাক ও মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র যাত্রী এক নারীর মৃত্যু হয়। এছাড়া চালকসহ পাঁচ যাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে আরো এক ব্যক্তির মৃত্যু হয়।

তাছাড়া আহতদের হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- আনিস (৪২), স্বপন (৫০), শিপন (৪৫) ও মোর্শেদা বেগম (৩০)। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পাশাপাশি দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মাহেন্দ্র আটক করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, কোতয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুর ইসলাম।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *