বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব যুগযুগ ধরে অটুট থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই দেশের মধ্যে আমাদের সম্পর্ক আরও গভীরে যাবে। আশা করি আমরা একসঙ্গে চলবো, এক সঙ্গে উন্নয়নের গান গাইব। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে কাজ করেছিল ভারতবর্ষ। মুক্তিযুদ্ধের সময় ভারতের বিএসএফের অনেক সহযোগিতা পেয়েছি।

বৃহস্পতিবার বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের (যৌথভাবে জাতীয় পতাকা অবনমিতকরণ) দর্শক গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসার মাধ্যমে বাংলাদেশ-ভারত যাতায়াতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার জন্য এই চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসা বন্ধ করেছিলাম। শিগগির কথাবার্তার মাধ্যমে দুই দেশের সম্মতিতে আবারও যাতায়াত শুরু করা হবে।

এর আগে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করা হয়। পরে পঞ্চগড় ১৮ বিজিবি এবং ভারতের সীমান্ত ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এর জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ভারতের বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি অজয় সিং, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ প্রশাসনের কর্মকর্তা, বিজিবি-বিএসএফের কর্মকর্তারা, জনপ্রতিনিধিসহ উভয় দেশের দর্শকরা উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *