রাজধানীতে একদিনে ৯৩৪ মামলায় জরিমানা ৩৬ লাখ টাকা

রাজধানীতে একদিনে ৯৩৪ মামলায় জরিমানা ৩৬ লাখ টাকা

ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৯৩৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এতে ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২১৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ১৭৭টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৯৩৪টি মামলা ও ৩৫ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২১৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ১৭৭টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *