কলাপাড়ায় মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে আহত ২

পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন্দ্রার সাথে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান (৬৫) ও জামাতা মুশফিক রহিম (২৫) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটা মহাসড়কের উমেদপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

প্রতক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শশুর হাবিবুর রহমানকে নিজদের মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় উমেদপুর স্থানে আসলে মাহেন্দের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পরে। এতে তারা গুরুতর জখম হয়।

কলাপাড়া হাসপাতালে জরুরী বিভাগ থেকে জানা যায়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়েছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *