ঝালকাঠিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

ঝালকাঠিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

আরিফুর রহমান আরিফ।। ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে রবিবার( ১৮ অক্টোবর) জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জোহর আলী, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফুল ইসলাম, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ আনছার উদ্দীন আনিছ, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,সরকারি কর্মকর্তারা সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্ম নেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *