চালকের দুই চোখ উপড়ে অটোরিকশা ছিনতাই

চালকের দুই চোখ উপড়ে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই চোখ উপড়ানো অবস্থায় শাকিল (১৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়ার আবু বকরের ছেলে।

নিহতের বড় ভাই শরিফ জানান, শাকিল প্রতিদিনের মতো রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়। সোমবার সকালে ফেসবুকে তার মরদেহের ছবি দেখে তালতলা ফাঁড়িতে গিয়ে পরিচয় শনাক্ত করেন তারা।

সোনারগাঁ তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সোমবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া কবরস্থানের পাশে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অটোরিকশা চালকের দুই চোখ উপড়ে ফেলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *