নির্বাচন করছেন মাশরাফি-সাকিব, আ.লীগের মনোনয়ন কিনছেন রবিবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।

রবিবার তারা এই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শেষের দিকে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ওই সময় তিনি বলেছেন, তারা যদি নির্বাচনে আসেন, তাহলে তাদের ভোট দেবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *