বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

বরিশালে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) দিনগত রাতে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকার সরোয়ার আলমের ছেলে নাজমুল হোসেন (২৫) এবং হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের আলী বক্স খানের ছেলে সিদ্দিকুর রহমান খান (৩২)।

পুলিশ জানায়, গৌরনদীর কাসেমাবাদ এলাকায় ধানক্ষেতে ইঁদুর তাড়ানোর জন্য দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে নাজমুল গুরুতর আহত হন।

পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

এদিকে, হিজলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিকুরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম বরিশালটাইমসকে জানান, সিদ্দিকুর গাছ কেনা-বেচার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *