রণবীর সিংয়ের গায়ে হলুদ

বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান এরইমধ্যে শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে দীপিকার বাড়িতে নন্দী পূজার মাধ্যমে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। এবার সম্পন্ন হয়ে গেল রণবীরের হলুদ অনুষ্ঠানও। এরইমধ্যে সামাজিক মাধ্যমে রণবীরের হলুদের ছবি প্রকাশ্যে এসেছে। রবিবার মুম্বাইয়ে রণবীরের বাড়িতে হলুদের আয়োজন করা হয়।

ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবি পরে খুশিতে নাচছেন রণবীর। তার মুখ ও হাতে হলুদ মাখানো। আরেকটি ছবিতে দেখা যায়, নির্মাতা শানু শর্মার সঙ্গে সেলফি তুলছেন তিনি।

দীপিকা-রণবীরের বিয়ের মূল অনুষ্ঠান হবে ইতালিতে। আগামী ১৪-১৫ নভেম্বর বিয়ের আসর বসবে ইতালির উত্তরাঞ্চলীয় অঞ্চল লেক কোমোতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *