৫ হাজার টাকায় মিলবে বিএনপির মনোনয়ন ফরম

৫ হাজার টাকায় মিলবে বিএনপির মনোনয়ন ফরম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম আগামীকাল সোমবার থেকে শুরু হবে বিক্রি। রবিবার বিকালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।

দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *