বরিশালে বাসের ধাক্কায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নে পারশিবপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মাসুদ খান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

 

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত মো. মাসুদ খান পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর মোশারেফ খানের ছেলে। আহত একজনের নাম সাইফুল ইসলাম রুবেল। অপরজনের নাম তাৎক্ষণিক পুলিশ জানাতে পারেনি।

 

 

বাকেরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বশির জানান, মাসুদ খানসহ তিন যুবক লেবুখালী থেকে একটি মোটরসাইকেলে করে বাকেরগঞ্জের রঘুনাথপুরে যাচ্ছিলেন।

 

 

দুপুর সোয়া ১টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পারশিবপুর এলাকায় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ খানের মৃত্যু হয়। অপর দুইজন গুরুতর আহত হন।

 

 

তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *