দেশে করোনায় আক্রান্ত সাড়ে ৪ লাখ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৪৪৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৩০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৫১ হাজার ৯৯০ জনে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৬৬ হাজার ৮৭৭ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ২৬৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৮০ হাজার ১৪৯টি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *