কলাপাড়ায় ৪০ হাজার ইয়াবা ধ্বংস করা হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বৃহস্পতিবার বিকাল ৫ টায় কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর উপস্থিতিতে চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে গত ১ নভেম্বর রাতে ইউসুফ তালুকদারের ঘরের মধ্য দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা ৪০ হাজার ইয়াবার চালান ধ্বংস করা হয়। পানিতে গুলিয়ে ইয়াবা ধ্বংস করে তা আন্ধারমানিক নদীতে ফেলে দেয়া হয় এবং প্যাকেট পুড়িয়ে ফেলা হয় । এ সময় কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম, ওসি(তদন্ত) আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *