কুমিল্লায় বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৪

কুমিল্লায় বাস খাদে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৪

কুমিল্লা দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিঙ্গুলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম লোহাগড়া উপজেলার শাহাবউদ্দিন ও তার ছেলে আবু হানিফ, একই এলাকার নুরুল হাসান এবং সাতকানিয়ার আমজাদ হোসেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দাউদকান্দির সিঙ্গুলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন আরও আটজন।

আহতদের প্রথমে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা ও পরে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ গাড়ি ও লাশগুলো উদ্ধার করেছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *