খালেদা জিয়ার গাড়িতে কুমিল্লায় মির্জা ফখরুলের নির্বাচনী প্রচারণা

খালেদা জিয়ার গাড়িতে কুমিল্লায় মির্জা ফখরুলের নির্বাচনী প্রচারণা

নির্বাচনী প্রচারণায় কুমিল্লা গেছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকাল ১০টায় গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে রওনা তার দেয় গাড়িবহর। এ সময় মির্জা ফখরুল খালেদা জিয়ার গাড়িটি ব্যবহার করেন বলে জানান বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবন্দী থাকায় এই প্রথম নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনী প্রচারণায় ঢাকা থেকে কাঁচপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যায় গাড়িবহর। কুমিল্লা যাওয়ার পথে পথে বিভিন্ন সভা করছে ঐক্যফ্রন্ট।

দাউদকান্দি ও চান্দিনাতে পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের নেতারা।

কুমিল্লায় জনসভা ও প্রচারণা শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন ঐক্যফ্রন্টের নেতারা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *