বরিশালে গণগ্রেফতারের অভিযোগ বিএনপির, নৌকায় ভোট প্রার্থনা আ’লীগের

বরিশালে গণগ্রেফতারের অভিযোগ বিএনপির, নৌকায় ভোট প্রার্থনা আ’লীগের

প্রচারণার ১০ম দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।

বুধবার বেলা ১২টায় নগরীর নতুন বাজার এলাকায় গণসংযোগ সহ লিফলেট বিতরণ করেন সদর (বরিশাল-৫) আসনে বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এ সময় অবরুদ্ধ গণতন্ত্র ও বেগম জিয়ার মুক্তি এবং বরিশালের উন্নয়নের জন্য ৩০ ডিসেম্বর ধানের শীষে নিরব বিপ্লব করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে আজ দুপুরে নগরীর নবগ্রাম রোড এলাকায় গণসংযোগ করেন সদর (বরিশাল-৫) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

এ সময় তিনি বরিশালের মানুষের জীবনমান উন্নয়নের জন্য ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিএনপি’র গণগ্রেফতারের অভিযোগের বিষয়ে পুলিশ-ই ভালো জবাব দিতে পারবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

এদিকে আজ দুপুরে নগরীর একটি রেস্তোরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বরিশাল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহে আলম। মতবিনিময় সভায় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *