বরিশালে তলা ফেটে চরে আটকে গেছে যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী

অনলাইন ডেস্ক:

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়াে এমভি কর্ণফুলী-৪ লঞ্চের তলা ফেটে বরিশালের মেহেন্দিগঞ্জের কাছে একটি চরে আটকে গেছে।

এদিকে আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় চরফ্যাশন থেকে ঢাকাগামী অপর একটি লঞ্চ কর্ণফুলী-১৩ আটকে পড়া লঞ্চের যাত্রীদেরকে তুলে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

কর্ণফুলী-১৩ লঞ্চের যাত্রী চরফ্যাশনের আবু ছিদ্দিক জানান, রাত ২টার দিকে তাদের লঞ্চটি আটকে যাওয়া লঞ্চের যাত্রীদেরকে তুলে নেয়ার চেষ্টা করে । কিন্তু কুয়াশা বেশি থাকায় ভোর প্রর্যন্ত অপেক্ষা করতে হয়।

ভোরে কুয়াশা কমলে যাত্রীদেরকে তুলে নিয়ে কর্ণফুলী-১৩ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *