বরিশালে পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ডের যাত্রা শুরু

বরিশালে পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ডের যাত্রা শুরু

বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিভাগীয় পুলিশ হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড ও ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।

এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এ কে এম এহসানউল্লাহ, বরিশালের পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামসহ ফিজিওথেরাপি ও ডেন্টাল ইউনিটের ডাক্তার এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *