বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে সড়কে ফেলে গেল প্রতিপক্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে সড়কে ফেলে গেল প্রতিপক্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রলীগ নেতাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ ডিসেম্বর) রাত সোয়‍া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভোলার রাস্তায় এ‍ই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর ‍নাম আহমেদ সিফাত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ববির গণিত বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর মতে, রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা তাকে এই হামলা চালিয়েছে। হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রফিক হাওলাদারকে চিহ্নিত করতে পেরেছে বলে দাবি আহতদের।

এদিকে এই হামলার প্রতিবাদে রাতে‍ই ক্যাম্পাসে ঝাটিকা মিছিল করেছে সিফাত সমর্থক ছাত্রলীগ কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- গণিত বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আহমেদ সিফাত ও সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ সেশনের আলীম সালেহী ভোলার রাস্তায় আড্ডা দিচ্ছিলো। হঠাৎ তিনজন যুবক এসে আহমেদ সিফাতকে এলোপাথারি আঘাত শুরু করে। তখন সঙ্গে থাকা আলীম সালেহী প্রতিবাদ করতে গেলে তাকেও আঘাত করা হয়। হামলার একপর্যায়ে বহিরাগত একজন ক্ষুর দিয়ে কোপানো শুরু করে। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে সিফাতকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে শেরে বাংলা মেডিকেলে নিয়ে যায়।

হামলায় আহত আরেকজন আলীম সালেহী অভিযোগ করেন, সাবেক ভিসি বিরোধী আন্দোলনের পর থেকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আল-আমীনসহ শিবির এবং বামদলের কর্মীদের নিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করে ইমন-জিসান। সিফাত শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল। গতকাল (রোববার) মহানগর আওয়ামীলীগের সম্মেলনে যোগদান করতে যাবার সময় এইসব মুজিব আদর্শের বিরোধীদের ব্যানারের সামনে দাঁড় করানোর চেষ্টা করে লোকপ্রশাসন বিভাগের আশরাফুল হোসেন ইমন ও সৈয়দ জিসান। তখন এর প্রতিবাদ করা হলে সিফাতকে দেখে নেবার হুমকি দেয় তারা। সেই রাগ থেকেই আল আমীন, ইমন ও জিসানের মদদে রাতে সিফাতের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *