বিএনপি তৈরি করেছে জঙ্গিবাদ আর সন্ত্রাস: শেখ হাসিনা

বিএনপি তৈরি করেছে জঙ্গিবাদ আর সন্ত্রাস: শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির সময়ে দেশে কোনো উন্নয়ন হয়নি। তারা তৈরি করেছে জঙ্গিবাদ আর সন্ত্রাস। তাদের সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ। আর আওয়ামী লীগের সময়ে দেশে শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ বাসটার্মিনালে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। কাজেই দেশের উন্নয়নের কথা চিন্তা করে, সাধারণ মানুষের উন্নয়নের কথা চিন্তা করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *