মেয়ের জন্য ভোট চাইলেন কাদের সিদ্দিকী

মেয়ের জন্য ভোট চাইলেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, হোক।  আমি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাই না। ৭১’র স্বাধীনতা যুদ্ধে আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন ঠিক সেইভাবে আমার মেয়ের জন্য আপনাদের সহযোগিতা চাই।  এই নির্বাচনে গণতন্ত্র পুনঃ উদ্ধারের জন্য আপনারা আমার মেয়ে কুঁড়ি সিদ্দিকীকে ধানের শিষ প্রতীকে ভোট দিবেন।

আজ মঙ্গলবার উপজেলার ইন্দ্রজানি, তৈলধরা, হামিদপুর, বাশারচালাসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় বীরকন্যা কুঁড়ি সিদ্দিকী বলেন, আমার বাবাকে ষড়যন্ত্র করে নির্বাচনে আসতে দেওয়া হয়নি। তাই আগামী ৩০ তারিখ নির্বাচনে ধানের শিষ প্রতীকে ভোট দিয়ে তার জবাব দিবেন আপনারা।

এ সময় নাসরিন কাদের সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার শামীম, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, যুব আন্দোলনের আহবায়ক হাবীবুন নবী সোহেল, আবু জাহিদ রিপন, অধ্যাপক নাজমুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *