ফেব্রুয়ারি ৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্যাম্পাস প্রচ্ছদ বরিশাল

ববিতে ১৩ দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ১৩ দিনের ছুটি পাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস শাখায় নিয়োজিতরা পাচ্ছেন ৯ দিনের ছুটি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ছুটির ঘোষণা দেওয়া হয়।

নোটিশ উল্লেখ করা হয়, আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ২০ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে এবং আগামী ১১ আগস্ট (রোববার) থেকে ১৯ আগস্ট (সোমবার) পর্যন্ত ৯ দিন অফিসের সব কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ নোটিশে আগামী ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ডিসপ্যাচ শাখা ও সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

বাংলাদেশ নিয়ে মুছে ফেলা টুইটের ব্যাখ্যা দিলেন গিলেস্পি

banglarmukh24._ad_1

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official