সাকিবের সাথে আজ লিটনও যাচ্ছেন সিপিএল খেলতে

আগেই জানা তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সাকিব আল হাসান। সেখানে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সে লক্ষ্যে আজ সন্ধ্যায় রাজধানী ঢাকা ছাড়ছেন সাকিব। তার ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে বার্বাডোজের উদ্দেশ্যে যাত্রা করছেন তিনি।

এদিকে সাকিব আল হাসানের সাথে পিসিএল খেলতে আরও একজন যাচ্ছেন। তিনি লিটন দাস। অল্প কিছুক্ষণ পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন সাকিব ও লিটন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *