বরিশালে জুয়ার আসর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৬

বরিশালে জুয়ার আসর থেকে ইয়াবাসহ গ্রেফতার ৬

বরিশালের উজিরপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে ৩৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই হরিদাস নাগ সঙ্গীও ফোর্স নিয়ে ব্যাপক অভিযান চালিয়ে ২৪ সেপ্টেম্বর রাতে উপজেলার উত্তর মাদার্শী শঙ্কর বাড়ৈ ওরফে গোসাই এর রান্নাঘরের মধ্যে মাদক ব্যবসায়ী ও জুয়ারী পঙ্কজ নন্দী(২৬), শঙ্কর বাড়ৈ ওরফে গোসাই(৪৮), বিমল রায়(৩৩), সুভাষ চন্দ্র শীল(৩০), কাইউম খান(৩০), মেহেদী হাসান(২২) কে ৩৫পিচ ইয়াবাসহ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

এ ঘটনায় উজিরপুর মডেল থানার এসআই হরিদাস নাগ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *