মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

ইসি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নেই : আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সরকার ক্ষমতায় থেকে প্রথমবারের মতো দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। গ্রেফতার ও হয়রানি বাণিজ্য এখনো চলছে। তাই আস্থা না থাকলেও নির্বাচন কমিশন (ইসি) ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই।

বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আলাল বলেন, গ্রেফতার-হয়রানি বাণিজ্য এখনো চলছে। বাম্পার ফলন যেভাবে হয়, সেভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও গ্রেফতারের বাম্পার ফলন শুরু করা হয়েছে। গতকালও একজন মহিলা কমিশনারসহ কয়েকজন প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। মওদুদ আহমদের গাড়িতে সশস্ত্র হামলা করা হয়েছে। এগুলো বন্ধ করতে ইসিকে দ্রুত এবং জরুরি পদক্ষেপ নিতে বলেছি।

জোটের প্রতীকের বিষয়ে আলাল বলেন, জোটের পক্ষ থেকে একটি প্রতীকই দেওয়া হবে। আমরা কমিশনের কাছে জানতে চেয়েছি- একজনকে প্রতীক দিলে অবশিষ্ট জোটভুক্ত বৈধ প্রার্থীরা বাতিল হবেন নাকি চিঠি দিয়ে জানাতে হবে? তারা বলেছেন, স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আর নিবন্ধিত দলের কেউ না হলে তাকে ব্যক্তিগতভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। আমরা ১১টি দল জোটগতভাবে ভোট করার সিদ্ধান্ত আগেও জানিয়েছিলাম। আজ আবার মনে করিয়ে দিলাম।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24