বরগুনায় ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন

অনলাইন ডেস্ক:

বরগুনার পাথরঘাটা উপজেলায় আমির হোসেন খান নামে ভুয়া গ্রাম্য এক চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ রায় দেন। আমির হোসেনের বাড়ি বাগেরহাটের শরণখোলা এলাকায়।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে- পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার সংলগ্ন রনি ড্রাগ হাউস নামে একটি ওষুধের দোকানে আলাদা চেম্বার করে গত কয়েকদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন ওই গ্রাম্য চিকিৎসক। তার ব্যবস্থাপত্রে নামের পাশে ফিজিশিয়ান এবং মা ও শিশু, ডায়াবেটিস, আইবিএস, অ্যালার্জিসহ নানা রোগের বিষয়ে অভিজ্ঞ লেখা রয়েছে।

হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন- আমির একজন ভুয়া চিকিৎসক। তার কোনো কাগজপত্র নেই। এমনকি তার পরীক্ষা-নিরীক্ষা করারও কোনো অনুমতি না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *