ফেব্রুয়ারি ১০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

গণতান্ত্রিক উপায়ে সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এর আগে দুপুর ৩টায় শুরু হয় একাদশ সংসদের উদ্বোধনী এই অধিবেশন।

শেখ হাসিনা বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোন বাধা সৃষ্টি করব না। প্রধানমন্ত্রী বলেন, দেশে যাতে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে সরকার সেজন্য কাজ করবে।

তিনি বলেন, জনগণ ভোট নিয়ে আমাদের নির্বাচিত করেছে। জনগণের ভোটে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। যারা আমাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন আমরা তাদের জন্য কাজ করব। প্রধানমন্ত্রী তার বক্তব্যে নব-নির্বাচিত স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাব উপস্থাপন করেন স্পিকার।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বাংলাদেশ নিয়ে মুছে ফেলা টুইটের ব্যাখ্যা দিলেন গিলেস্পি

banglarmukh24._ad_1

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official