মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন

ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

অনলাইন ডেস্ক:

ফরিদপুর শহরের কুঠিবাড়ী লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ৭শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার ভোরে শহরের লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. মাসুদুর রহমান শহরের কুঠিবাড়ী লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সড়কের ওপর ইয়াবা বিক্রির সময় ৭শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব শেখকে (২০) আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর বাড়ি শহরের কুঠিবাড়ী লক্ষ্মীপুর এলাকায়। এ সময় দুই মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম ও রতন মোল্লা পালিয়ে যায়।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, আটককৃত সাকিব পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া অপর দুই মাদক ব্যবসায়ীকে আটকে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক মামলা হয়েছে।

ওসি আরও জানান, মাদক ব্যবসায়ীদের আটকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official