পটুয়াখালীতে ৭ লক্ষ ২৪ হাজার রেণু পোনা জব্দ

অনলাইন ডেস্ক:

পটুয়াখালীর গলাচিপায় চারটি মাছের বোট থেকে ৭ লক্ষ ২৪ হাজার বাগদা রেণু পোনা জব্দ করেছে কোষ্ট গার্ড ও মৎস্য কর্মকর্তারা।

রবিবার বেলা দেড়টার দিকে উপজেলার আগুনমুখা নদীতে কোষ্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার যৌথ অভিযানে এসব রেণু পোনা জব্দ করা হয়।

জব্দকতৃ রেণু পোনা পানপট্টি লঞ্চঘাট এলাকার নদীতে অবমুক্ত করা হয়। পরে বোটের লোকদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, আগুনমুখা নদীতে রেণু পোনাগুলো অবমুক্ত করা হয়েছে এবং বোট মালিকদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *