বরিশাল ক্লাবের সভাপতি হলেন সাদিক আব্দুল্লাহ

বরিশাল ক্লাব লিমিটেডের অতিরিক্ত বার্ষিক সাধারণ সভায় (ই.জি.এম) পদাধিকার বলে সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে।বরিশাল ক্লাব লিমিটেড প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, ৮ মার্চ সকাল ১০টায় অমৃত লাল দে মিলনায়তনে ইজিএম সভা শুরু হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রকে বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদে দায়িত্ব পালন করার জন্য প্রস্তাব উত্থাপন করেন।প্রস্তাবের প্রেক্ষিতে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

যদিও বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। তবে সভাপতি পদে দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত তার রাজনৈতিক অভিবাবক পার্বত্য শান্তিচুক্তি বাস্তাবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলাহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন বলে জানান।

এমতাবস্থায়, মেয়র অন্তবর্তীকালীন সময়ের জন্য এমএ আউয়াল চৌধুরী ভুলু এবং সাইদুর রহমান রিন্টুকে ক্লাব পরিচালনার জন্য দায়িত্ব অর্পন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *