ভোলায় প্রেমিকাকে নিয়ে বন্ধুর বাড়িতে প্রেমিক: অতঃপর

অনলাইন ডেস্ক:

ভোলার লালমোহনে প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে লালমোহন পৌর শহরের বর্ণালী সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, ঢাকার কেরাণীগঞ্জ থেকে প্রেমিকাকে নিয়ে পালিয়ে গত সোমবার দুপুরের দিকে লালমোহন উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বন্ধু জুয়েলের বাড়িতে আসে সোহল ও তার সহযোগী পরশ।

পরে মঙ্গলবার লঞ্চযোগে ঢাকা ফেরার পথে খবর পেয়ে তাদের আটক করে লালমোহন থানা পুলিশ। আটক প্রেমিক-প্রেমিকা ও তার সহযোগীর বাড়ি ঢাকার কেরাণীগঞ্জে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানায়, অবিবাহিত দু’জন যুবক-যুবতী এক সাথে থাকতে পারে না। তাই তাদের আটক করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। ওদের পরিবারের লোকজন আসলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *