মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ নারী ও শিশু প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার পশ্চিম চেচরী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত পারভীন বেগমের (৪৫) তিন সন্তানের জননী। ঘটনার পর থেকে স্বামী শহিদুল ইসলাম জোমাদ্দার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম চেচরী গ্রামের কৃষক শহিদুল ইসলাম জোমাদ্দারের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এ অবস্থায় তিনি সম্প্রতি আরেকটি বিয়ে করেন। বিয়ের ঘটনা জানাজানি হওয়ায় প্রথম স্ত্রী পারভীন বেগমের সঙ্গে বুধবার বেলা ১২টার দিকে ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুল ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে আহত করে। গুরুতর অবস্থায় তাকে পার্শ্ববর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, নিহতের উঁরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ওই গৃহবধূর মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতো। কয়েক দিন ধরেই শুনছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝড়গা হয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official