মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের অভিযানের দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ই মার্চ বরগুনা জেলার সদর থানাধীন উত্তর বড় লবনগোলা গ্রামে আসামী অভিযান চালিয়ে ডাকাত দলের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলেন, বরগুনার খাজুরতলা গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মোঃ হুমায়ন হাওলাদার বড় লবনগোলা গ্রামের রহমান গাজীর ছেলে হালিম গাজী।

এসময় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি এক নালা ওয়ান শ্যুটারগান এবং ১৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকালে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানায় র‌্যাব-৮ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এডিশনাল এসপি মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় তিনি আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব তৎপর রয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official