পঞ্চম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

পঞ্চম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস জিতেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লাসিথ মালিঙ্গার দল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। আভিস্কা ফার্নান্ডো ৫ আর উপুল থারাঙ্গা ২ রান নিয়ে ব্যাট করছেন।

শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি মান বাঁচানোর লড়াই। সিরিজের প্রথম চার ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে সফরকারিরা। আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে তারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রসি ফন ডার ডাসেন, জেপি ডুমিনি, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দেলো ফেহলুখায়ো, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।

শ্রীলঙ্কা একাদশ : উপুল থারাঙ্গা, অাভিস্কা ফার্নান্ডো, ওসাদা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো পেরেরা, আকিলা ধনঞ্জয়া, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *