বরিশাল ডায়াবেটিস হাসপাতালের রিসিভশনিষ্ট ইয়াবা সহ আটক

বরিশাল ডায়াবেটিস হাসপাতালের রিসিভশনিষ্ট ইয়াবা সহ আটক
অনলাইন ডেস্ক:

বরিশালে ডায়াবেটিস হাসপাতাল থেকে ইয়াবা সহ রিসিভশনিষ্টকে (অভ্যর্থনাকারী) আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা।

আজ সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে নগরীর বান্দ রোডে ডায়াবেটিস সমিতি পরিচালিত এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসপাতালের রিসিভশন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সুমন। তিনি নগরীর ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা এলাকার বাসিন্দা বাবুল ওরফে কানা বাবুল এর ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, দীর্ঘ দিন ধরেই ডায়াবেটিস হাসপাতালে রিসিভশনিষ্ট এর চাকুরীর আড়ালে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলো সাজ্জাদ হোসেন সুমন।

এসআই শামীশ বলেন, দীর্ঘ দিন ধরেই সুমনকে আটকের চেষ্টা করে আসছিলেন তারা। এর প্রেক্ষিতে সোমবার (২৫ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডায়াবেটিস হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এসময় রিসিভশন থেকে সুমনকে আটক ও তার শরীরে তল্লাশী করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *