নুসরাত হত্যার বিচার চায় তৃতীয় লিঙ্গের মানুষেরা

নুসরাত হত্যার বিচার চায় তৃতীয় লিঙ্গের মানুষেরা

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে মাঠে নেমেছে তৃতীয় লিঙ্গের মানুষেরা। ফেস্টুন হাতে রাজপথে নেমে চাইছে নুসরাত হত্যার বিচার।

ফেসবুকে কাজী রোকসানা লিখেছেন, ‘ তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে কাজ করছি আমরা ধুনটে। নুসরাতের বিষয়ে তারা জানে। তারা প্রতিবাদ করতে চায়। ঠিক বুঝে উঠতে পারছিলোনা কি করা উচিত। অল্পক্ষনের সিদ্ধান্তে দাঁড়িয়ে গেলো রাস্তার মোড়ে। তারা অনুমতি দিলো ছবি ফেসবুকে পোস্ট দিতে। এভাবেই প্রতিবাদ হোক সর্বত্র।

উল্লেখ্য, ২ বছর ধরে নুসরাতকে উত্যক্ত করে যাচ্ছিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা এবং তার পোষা গুণ্ডা বাহিনী। গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এরপর সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *