মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ ঢাকা নারী ও শিশু প্রশাসন

স্ত্রীকে গলা টিপে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন, স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে গলা টিপে হত্যার পর খুনের আলামত মুছতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় রাজধানীর দক্ষিণ মুগদা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। মুগদা থানার ওসি প্রণয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম হাসি বেগম (২৭)। তার বাড়ি দিনাজপুর জেলায়। তিনি স্বামী কলম হোসেনের সঙ্গে দক্ষিণ মুগদার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওসি বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন কমল। আলামত মুছে ফেলতে স্ত্রীর লাশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ৮ মাস আগে হাসি ও কমলের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় বিয়ে। কমলকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official