মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন বরিশাল

ঘরে ঢুকে সজিব আমাকে ধর্ষণ করেছে

বরিশালের হিজলা উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্ষক সজিব গাজীর বিচার দাবি করেছেন ওই ছাত্রী। এ সময় ওই ছাত্রীর বাবা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই ছাত্রী বলেন, একই উপজেলার চর মেমানিয়া গ্রামের নূরুল হক গাজীর বখাটে ছেলে সজিব গাজী আমাকে মাদরাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত সজিব গাজী। কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠে সজিব গাজী। এরই জের ধরে গত ৩০ মার্চ সন্ধ্যায় অভিভাবকদের অনুপস্থিতির সুযোগে ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে সজিব গাজী। এ সময় আমার চিৎকার স্থানীয়রা ছুটে এলে সজিব পালিয়ে যায়।

ওই ছাত্রীর বাবা জানান, বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলে তারা সজিবের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয়। এ প্রস্তাবে প্রত্যাখান করে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের পরিবর্তে ধর্ষণচেষ্টার মামলা নেয়। থানায় ধর্ষণ মামলা দায়ের না করায় তারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আসামি ও তার পরিবার প্রভাবশালী হওয়ায় নানা শঙ্কা ও ধর্ষণের ঘটনায় সুবিচার পাওয়ার প্রত্যাশায় তারা সাংবাদিকদের দারস্থ হয়েছেন।

অভিযোগের বিষয়ে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, ওই মাদরাসাছাত্রী যেভাবে লিখিত অভিযোগ দিয়েছিল সেভাবেই মামলা রেকর্ড করা হয়েছে। এজহারে কোনো হেরফের করা হয়নি।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official