মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে পাঁচ লাখ চিংড়ির রেণুপোনাসহ আটক-৫

বরিশাল শহরে অভিযান চা‌লিয়ে পাঁচ লাখ চিংড়ির রেণুপোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ ‌সোমবার সকালে শহরের সিঅ্যান্ডবি‌ রোডের চৌমাথা এলাকায় কোতোয়া‌লি থানা পু‌লিশ ও মৎস্য অধিদপ্তর ব‌রিশাল কার্যালয় যৌথভাবে এ অভিযান প‌রিচালনা করে।

এ ব্যাপারে জেলা মৎস্য অ‌ফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, ট্রাকযোগে গলা‌চিপা থেকে বাগদা ও গলদা চিংড়ির রেণুপোনাগুলো খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হ‌চ্ছিল। গোপন সংবাদের ভি‌ত্তিতে সকালে ট্রাকসহ রেণুপোনাগুলো চৌমাথা এলাকা থেকে জব্দ করা হয়।

পাশাপা‌শি রেণুপোনা পাচারের সঙ্গে জ‌ড়িত পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official