চারপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ, খালি হাতেই তৈরি হচ্ছে সেমাই

চারপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ, খালি হাতেই তৈরি হচ্ছে সেমাই

চারপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ। উপরে টিনের চাল। চালে ধুলা-ময়লার কুণ্ডলী। শ্রমিকের হাতে নেই গ্লাভস। খালি হাতেই তৈরি হচ্ছে সেমাই। এ সেমাই প্যাকেজিং হয়ে যাচ্ছে একমি, ডেকোসহ দেশের নামিদামি প্রতিষ্ঠানগুলোতে। এসব বাজারে বিক্রি করছে তারা।

রাজধানীর কামরাঙ্গীরচর আশরাফাবাদ এলাকার হাবিবা ফুড প্রোডাক্টসের কারখানায় বৃহস্পতিবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা যায়।

অভিযানে হাবিবা ফুডের কারখানায় গিয়ে চারদিকের ধুলাবালিতে সেমাই তৈরির চিত্র দেখতে পায় র‌্যাব। প্রতিষ্ঠানটির লাচ্ছা সেমাই, দুধ সেমাইসহ বেশ কয়েক রকমের সেমাই তৈরি করে থাকে। শ্রমিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একমি ডেকো, শাহী মদিনা, বোম্বের মতো ব্র্যান্ডের জন্য সেমাই তৈরি করেন। অভিযান শেষে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার বলেন, এ প্রতিষ্ঠানে গত বছর অভিযান চালানো হয়েছিল। তাদের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে কিছু বিষয়ে এখনও ঠিক না করায় তাদের ১ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *