বরিশালে সমাজসেবা অধিদফত’র আয়োজনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে সমাজসেবা অধিদফত’র আয়োজনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ অনুষ্ঠিত
বরিশালে সমাজসেবা অধিদফতর এর আয়োজনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ বেলা ১১ টায় সমাজসেবা অধিদফতরের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ প্রশিক্ষণ অনুস্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস, এম, অজিয়র রহমান(জেলা প্রশাসক বরিশাল), অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আল মামুন তালুকদার (উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর, বরিশাল)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম( সমাজসেবা কার্যালয়, বরিশাল), আবদুর রশীদ খান(অধ্যক্ষ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা বরিশাল), সাজ্জাদ পারভেজ(প্রবেশন অফিসার, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল) সহ বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ১৮ মে থেকে শুরু হয়ে ৫০ কার্যদিবস পর্যন্ত চলবে বলে জানা যায়।
banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *