৯৬টি স্বর্ণের বারসহ শাহ আমানতে যাত্রী গ্রেফতার

৯৬টি স্বর্ণের বারসহ শাহ আমানতে যাত্রী গ্রেফতার
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক বিভাগ। এ সময় যাত্রী মো. শাহজাহানকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে ব্যাংকক থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারলাইন্সের আরএক্স ৭৮৭ ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।
বিমানবন্দর কাস্টমসের সহকারী পরিচালক নূর উদ্দিন মিলন বলেন, বেলা সোয়া ৪টায় বিমানটি চট্টগ্রামে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের যাত্রী শাহাজাহানকে তল্লাশি করে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন প্রায় ১১ কেজি ২৫০ গ্রাম, যার বাজার মূল্য চার কোটি টাকা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *