এসএ পরিবহন অফিস থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

এসএ পরিবহন অফিস থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

রাজধানীর উত্তরায় এসএ পরিবহন অফিসে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার সকালে উত্তরার ৬ নম্বরের সেক্টরের এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবাগুলো জব্দ করে র‌্যাব-৩-এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানান: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি চালান ঢাকায় এসেছে বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ইয়াবাগুলো পাওয়া যায়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *