মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

ঝালকাঠিতে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের জরিমানা

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে (১৮) উত্যক্ত করার দায়ে মো. নাঈম (২৬) নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ আদেশ প্রদান করেন। নাঈম পেশায় একজন টাইলস মিস্ত্রি।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝালকাঠি সদর উপজেলার জয়সী গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. নাঈম সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে যাওয়া আসার সময় প্রায়ই উত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রী শিক্ষক ও অভিভাবকদের জানায়। সোমবার সকালে সে গ্রামের বাড়ি থেকে কলেজে আসার সময় নাঈম তাকে উত্যক্ত করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে নাঈমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বভিষ্যতে সে আর ওই ছাত্রীকে উত্যক্ত করবে না বলেও প্রতিশ্রুতি দেয় ভ্রাম্যমাণ আদালতের কাছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24