মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

পটুয়াখালীতে মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর আটক

পটুয়াখালীর গলাচিপায় ১০-১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে জনতা। মঙ্গলবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামে এলাকাবাসী অজগর সাপটি দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গভীর রাতে ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে যায়।

বুধবার গলাচিপার পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফরমা সংরক্ষিত বনাঞ্চলে আজগরটি অবমুক্ত করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামের মন্টু মেম্বরের মাছের ঘেরের পাড়ে কয়েকজন পথচারি প্রথমে অজগর সাপটি দেখতে পায়।

এরপর এলাকাবাসী জড়ো হয়ে অজগর সাপটিকে জাল দিয়ে পেচিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসে।

বুধবার বন বিভাগের গলাচিপা সোসাল ফরেস্ট্রি প্লানটেশন সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান গলাচিপা থানা থেকে অজগরটি নিয়ে পক্ষিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চর কারফরমা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।

মশিউর রহমান জানান, অজগরটির দৈর্ঘ্য ১০ থেকে ১২ ফুট, ওজন আনুমানিক ৩০ কেজি। ধারনা করা হচ্ছে অজগর সাপটি ঘূর্ণিঝর ফনি অথবা বৌদ্ধ পূর্ণিমার জোয়ারের পানিতে ভেসে বকুলবাড়িয়া এলাকায় আসে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, “অজগরটি মঙ্গলবার রাতে আটকের পর কেউ কেউ বিক্রি করা এবং কতিপয় লোক এটি মেরে ফেলার উদ্যোগ নেয়। তাই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে সাপটিকে থানায় নিয়ে আসি।

এরপর ফরেস্ট অফিসারসহ চর কারফরমা বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করি।”

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24