মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

শেবাচিমে চার দিনের সন্তানকে রেখে উধাও মা

 স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

 

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নবজাতক ইউনিটে চার দিন বয়সী শিশু সন্তানকে রেখে মা উধাও। মাকে না পাওয়ায় শিশুটির দায়িত্ব নিয়েছে সমাজ সেবা অফিস। তারা শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ায় ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শিশুটি বর্তমানে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

নবজাতক ইউনিটের ইনচার্জ মাহফুজা জানান, ২১ মে মানসুরা নামের এক নারী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি মেয়ে সস্তান হয়। শিশুটি অসুস্থ থাকায় নবজাতক ইউনিটে নেওয়া জয়। এরপর থেকে মানসুরা উধাও। মা ও শিশু দু’জন দুই ওয়ার্ডে থাকায় মায়ের অবস্থান সম্পর্কে কোনও খোঁজ পড়েনি। রবিবার (২৬ মে) মায়ের খোঁজ পড়লে বিষয়টি জানাজানি হয়।

তিনি আরও জানান, মানসুরা ভর্তির সময় গ্রামের বাড়ির ঠিকানা দিয়েছে বাবুগঞ্জের মীরগঞ্জ। ওই ঠিকানা সঠিক নয় বলে জানতে পেরেছে হাসপাতাল সমাজসেবা অধিদপ্তর। সেখানে স্বামীর নাম উল্লেখ নেই। তবে মানসুরার বাবার নামের স্থানে লেখা আছে আহম্মেদ আলী।

শিশুটিকে নিয়ে বিপাকে পড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করে। এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা দিলরুবা আক্তার রইচি বলেন, ভর্তির কাগজে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তাই শিশুটিকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ছোটমনি নিবাসে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24