ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় আইসিটি আইনে করা মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৭ মে) দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে দুপুর সাড়ে ১২টার দিকে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

এদিকে আগামী ১৭ জুন গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *