প্রথম বারের মতো বিসিসির কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন বেতনসহ ঈদ বোনাস

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

 

ঈদকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনে এই প্রথম বারের মত প্রায় দেড় কোটি টাকা ঈদ বোনাস পেলো প্রায় ২ হাজার জন স্থায়ী ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা, কার্মচারীরা।

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে বিসিসির বিভিন্ন শাখায় নিয়োজিত ৪৭৫ জন স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের সাথে ঈদ বোনাস দেয়া হয়েছে প্রায় পঁচাত্তর লাখ টাকা এবং দৈনিক মজুরি ভিত্তিক ১৫শ জন পরিচ্ছন্নতা কর্মকর্তা, কার্মচারীদের দেয়া হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা বোনাস।

এর আগে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা, কার্মচারীরা মাসে ৬ থেকে ৭ হাজার ৫শ টাকা আর বোনাস হিসেবে কেউ কেউ ১ হাজার টাকা পেত। কিন্তু বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কর্মচারীদের বেতন বৃদ্ধি করে ৯ হাজার টাকা করেছেন।

এরই ধারাবাহিকতায় এই ঈদে মূল বেতনের সাথে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা, কার্মচারীদের ঈদ বোনাসের ১ হাজার টাকার পরিবর্তে ৪ হাজার ৫শ টাকা করে বোনাস পেয়েছেন। কর্মকর্তা, কার্মচারীরা জানান বিগত দিনে ঈদের পূর্বে চার থেকে পাঁচ মাসের বেতন বকেয়া থাকতো।

এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মি আবু জাফর বলেন এর আগে মাসের বেতন পেতেই আন্দোলন করতে হতো। আর বর্তমানে আমরা প্রতি মাসের বেতন প্রতি মাসে পাই। ঈদের দশ দিন পূর্বেই বেতন, বোনাস একসাথে পাওয়ায় ভাল ভাবে পরিবারদের নিয়ে ঈদ করতে পারার কথা জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *