মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

পিরোজপুরে কারাবন্দিদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

পিরোজপুর জেলা কারাগারে অবস্থানরত অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক ‘ঈদবস্ত্র’ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে অনুষ্ঠিত অসহায় ও দুঃস্থ কারাবন্দিদের মধ্যে ২শ ৫ জন পুরুষ ও ১৯ জন নারীর মাঝে শাড়ি-লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি পিরোজপুর এর উদ্যোগে সমাজসেবা অধিদফতর প্রবেশন কার্যালয় এর আয়োজনে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদবস্ত্র বিতরন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক এ, কে আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেল সুপার মো. শামীম ইকবাল, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড, এম এ আব্দুল হাকিম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, নারী নেত্রী খালেদা আক্তার হেনা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24